ঢাকা, বুধবার ১৮, মার্চ ২০২৬ ৭:১৩:১৬ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
লম্বা ছুটিতে নাড়ির টানে বাড়ির পথে ছুটছে মানুষ বাগদাদে মার্কিন দূতাবাসে ড্রোন হামলা, রণক্ষেত্র গ্রিন জোন শেষ সময়ের ঈদ বাজার: গৃহস্থালি পণ্য কিনতে ব্যস্ত ক্রেতারা ট্রাকচাপায় শিশুসহ একই পরিবারের ৩ জন নিহত কমলাপুরে ব্যাপক ভিড়, অতিরিক্ত যাত্রী নিয়ে ট্রেন ছাড়ছে মধ্যপ্রাচ্য সংকট: শাহজালাল বিমানবন্দরে বাতিল ২৬ ফ্লাইট কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ নিহত ৬ জাতির পিতার জন্মদিন আজ উইমেননিউজের প্রধান উপদেষ্টা রিজিয়া মান্নানের মৃত্যুবার্ষিকী আজ

স্বর্ণের দাম কমলো, আজ থেকে কার্যকর 

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:৪৮ এএম, ২ সেপ্টেম্বর ২০২৪ সোমবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

দেশের বাজারে রেকর্ড ছাড়ানোর এবার স্বর্ণের দাম কিছুটা কমানো হয়েছে। সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেটের এক ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম ১ হাজার ৬২১ টাকা কমিয়ে ১ লাখ ২৬ হাজার ৩২১ টাকা নির্ধারণ করা হয়েছে।

স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের (পাকা স্বর্ণ) দাম কমে যাওয়ার প্রেক্ষিতে এই দাম কমানো হয়েছে।

আজ সোমবার (২ সেপ্টেম্বর) থেকে নতুন এ দাম কার্যকর হবে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।

এর আগে দেশের বাজারে সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম ১ হাজার ৯৩৬ টাকা বাড়িয়ে ১ লাখ ২৭ হাজার ৯৪২ টাকা নির্ধারণ করা হয়। এর মাধ্যমে দেশের বাজারে ইতিহাসের সর্বোচ্চ দাম হয় স্বর্ণের।

স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের দাম বৃদ্ধির পরিপ্রেক্ষিতে এই দাম বাড়ানো হয়। গত ২৬ আগস্ট থেকে নতুন ওই দাম কার্যকর হয়।